শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ১:২৩ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

রাশিয়া-ইউক্রেন উত্তেজনায় বিশ্ব বাজারে বেড়েছে তেলের দাম

logoখবরের সময় ডেস্ক:সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২, রাত ৩:৩ সময় 0836
রাশিয়া-ইউক্রেন উত্তেজনায় বিশ্ব বাজারে বেড়েছে তেলের দাম

রাশিয়া-ইউক্রেন উত্তেজনায় বিশ্ব বাজারে বেড়েছে তেলের দাম

 বিশ্ব বাজারে সরবারহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। গত ৭ বছরের মধ্যে যা সর্বোচ্চ বৃদ্ধি।
ইউক্রেন ইস্যুতে রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটভুক্ত দেশগুলোর মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ অনেক বেড়ে গেছে।
ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৯৫.৫০ ডলারে বিক্রি হচ্ছে।  অন্যদিকে ব্রেন্ট ক্রুডের দাম ৯৬.৫৪ ডলারে পৌঁছেছে।
২০১৪ সালের পর এটিই আন্তর্জাতিক বাজারে তেলের সর্বোচ্চ মূল্য। খবর বিবিসি ও ব্লুমবার্গের।
এদিকে ইউরোপের বিভিন্ন দেশে প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুতের দাম ১০ শতাংশ বেড়েছে।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান গত এক সপ্তাহ ধরে বলে আসছেন, যে কোনো সময় ইউক্রেনে রাশিয়া সামরিক হামলা শুরু করতে পারে।
মার্কিন র্কমকর্তাদের এ ধরনের বক্তব্যে প্রভাবিত হচ্ছে আন্তর্জাতিক তেলের বাজার। রাশিয়া অবশ্য মার্কিন এ অভিযোগ নাকচ করে বলছে, যুদ্ধ শুরুর কোনো পরিকল্পনা তাদের নেই।
একদিকে বিশ্বব্যাপী বাড়তি চাহিদা অপরদিকে সীমান্তে ইউক্রেন-রাশিয়া টানাপড়েন, এমন পরিস্থিতিতে তেলের দাম বৃদ্ধি পেয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের। সংবাদ-রয়টার্স।
তেলের দাম এরই মধ্যে ব্যারেল প্রতি ৯৫ ডলার ছাড়িয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে পরিস্থিতির উন্নতি না হলে দাম বৃদ্ধি অব্যাহত থাকবে।মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বৈদেশিক লেনদেন সংক্রান্ত প্রতিষ্ঠান ওএএনডিএ এর বিশেষজ্ঞ এডওয়ার্ড মোয়া জানান, বর্তমান দাম ৭ শতাংশ অর্থাৎ ১ শত ডলার ছাড়িয়ে যেতে পারে।
যদি রাশিয়া ইউক্রেনে হামলা চালায় তবে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এতে তেল রপ্তানি ও সরবরাহ দুটোই বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, রাশিয়া যেকোনো সময় ইউক্রেনে হামলা করতে পারে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমন আশঙ্কা থেকেই ইউক্রেনগামী ফ্লাইট বাতিল কিংবা অন্যত্র পাঠাচ্ছে বেশ কয়েকটি এয়ারলাইন্স প্রতিষ্ঠান। সংবাদ সংস্থা আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহজুড়ে কূটনৈতিক আলোচনার পরও অগ্রগতি না হওয়ায় রুশ আক্রমণ আসন্ন বলে আশঙ্কা জোরদার হচ্ছে।
পশ্চিমা বিশ্ব দাবি করে আসছে, ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে রাশিয়া। এমনকি, প্রতিবেশী বেলারুশেও রুশ সেনা পাঠানো হয়েছে মহড়ার জন্য।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেন সীমান্তে উপস্থিত রুশ সেনা সমাবেশ ও সরঞ্জাম হামলার জন্য পর্যাপ্ত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেকোনো সময় আক্রমণের নির্দেশ দিতে পারেন।
তবে, ইউক্রেনে হামলার পরিকল্পনার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে রুশ সরকার।

গত শনিবার (১২ ফেব্রুয়ারি) ডাচ এয়ারলাইন কেএলএম ঘোষণা দিয়েছে যে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ইউক্রেনে ফ্লাইট বাতিল থাকবে। দেশটির আকাশসীমা নিয়ে নেদারল্যান্ডসের সংবেদনশীলতা চরমে।
প্রসঙ্গত, ২০১৪ সালে পূর্ব ইউক্রেন রুশ সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে মালয়েশিয়া এয়ারলাইনের একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত করা হয়। এতে ২৯৮ জন নিহত হন, যাদের মধ্যে ১৯৮ জনই ছিলেন ডাচ নাগরিক।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) ইউক্রেনীয় চার্টার এয়ারলাইন স্কাইআপ জানিয়েছে, পর্তুগালের মাদেইরা থেকে কিয়েভ অভিমূখী ফ্লাই মলডোবার রাজধানীতে পাঠানো হয়েছে। এর আগে কোম্পানিটির ভাড়াদাতা প্রতিষ্ঠান ইউক্রেনের আকাশসীমায় ফ্লাইট নিষিদ্ধ করেছে।

বিষয়- আর্ন্তজাতিক, অর্থ ও বানিজ্য, বিদ্যুৎ ও জ্বালানী

মন্তব্য

মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর

আইটি সম্পাদকঃ সুকান্ত ধর